১
জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা
লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
একটি সতর্কবাণী (জামাআতে নামায পড়ার হুকুম)
নামায হল একটি মহান ইবাদত। আর এ ক্ষেত্রে মূল কথা হল, তা জামাআতের সাথে আদায় করতে হবে। এছাড়া সকল প্রকার ইবাদতের মূল উদ্দেশ্য হল আল্লাহ তাআলার আদেশসমূহ বাস্তবায়ন করার মাধ্যমে এবং নিষেধসমূহ থেকে বিরত থাকার মাধ্যমে তাঁর আনুগত্য করা।
এপুস্তিকাতে বর্ণিত জামাআতে নামাযের উপকারিতাগুলো আমি উল্লেখ করেছি জামাআতে নামায আদায়কারীর জন্যে উৎসাহ প্রদান ও তাদেরকে আরও অধিক আগ্রহান্বিত করার জন্যে। আর যারা জামাআত থেকে দূরে অবস্থানকারী তাদেরকে সতর্কতা ও ভীতি প্রদর্শন করার জন্যে। এ পুস্তিকার উপসংহারে আমি সালাফে সালেহীন এবং তাঁদের পরবর্তী ওলামায়ে কেরামের কিছু মূল্যবান অমীয় বাণী উল্লেখ করেছি, যার মাধ্যমে জামাআতে নামায পড়ার গুরুত্ব ও হুকুম-আহকাম অতি সুস্পষ্ট ভাবে ফুটে উঠবে। আল্লাহ তাআলার কাছে সাহায্য ও সহোযোগিতা কামনা করছি, যেন তিনি আমাদের এ কাজগুলো একমাত্র তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর পরিবারবর্গ ও তাঁর সাহাবীদের প্রতি শান্তি বর্ষণ করুন।