hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

১২) জামাআত বদ্ধ হয়ে নামায আদায় করা হল শয়তান থেকে হেফাযতে থাকা

জামাআতে নামায একজন মুসলিম ব্যক্তিকে তার চরম শত্রু (শয়তান) থেকে হেফাযত কারী, যে শয়তান কোন সময়ই ক্লান্ত ও বিরত হয় না। এর মাধ্যমে সে তার উপর শয়তানের প্রভাব বিস্তার করা হতে বাঁধা প্রধানে সক্ষম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

مَا مِنْ ثَلَاثَةٍ فِي قَرْيَةٍ وَلَا بَدْوٍ لَا تُقَامُ فِيهِمْ الصَّلَاةُ إِلَّا قَدْ اسْتَحْوَذَ عَلَيْهِمْ الشَّيْطَانُ فَعَلَيْكُمْ بِالْجَمَاعَةِ فَإِنَّمَا يَأْكُلُ الذِّئْبُ الْقَاصِيَةَ

কোন গ্রাম বা মহল্লায় যদি তিনজন ব্যক্তি থাকে আর সেখানে নামায কায়েম করা না হয় তবে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে ফেলে। অতএব তোমাদের জন্য আবশ্যক হল, দলবদ্ধ হয়ে থাকা। কেননা বাঘ দল থেকে দূরে অবস্থানকারী ভেড়ীর উপর আক্রমন করে তাকে খেয়ে ফেলে। [- আবু দাউদ, নাসাঈ, অধ্যায়: জামাআত ছেড়ে দেওয়ার ব্যাপারে কাঠিন্যতা আরোপ। আহমাদ, সহীহুল জামে ৫৭০১ নং।]