hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

৩৮) ব্যক্তিত্ববোধ বজায়

জামাআ'তের সাথে নামায আদায় করা হল ব্যক্তিত্ববোধ বজায় রাখার একটি মাধ্যম। সালাফে সালেহীনদের কেউ কেউ বলেছেন, জামাআতে নামায হেফাযত করা এবং মাসজিদের সাথে সম্পর্ক অটুট রাখা হল ব্যক্তিত্ববোধের পরিচয়। [- দেখুন, আল-মুরওয়াতু ওয়া খাওয়ারিমিহা, মাশহুর হাসান সোলাইমান:৩৬।]

আর যে ব্যক্তি জামাআত বাদ দিয়ে একাকী নামায আদায় করে সে ব্যক্তিত্ববোধের ছেদনকারী। উল্লেখযোগ্য কথা হল, যে এ বন্ধন খণ্ডন করে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না।

ইমাম আহমাদ বিন হাব্বল (রহ:) বলেছেন, যে ব্যক্তি সম্পর্কে জানা যাবে যে, সে জামাআতে নামায আদা করা হতে পিছে থাকে, তার সম্পর্কে বলা হবে সে খারাপ। [- আল-আওসাত ফিস্ সুনান ও আল-ইজমা ওয়াল খেলাফ, ইবনু মুনযির ৪র্থ খন্ড:১৩৮পৃ:।]