১
জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা
লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯
১৩) মুনাফেকের সাথে সাদৃশ্য পোষণ করা থেকে দূরে থাকা
জামাআতের সাথে নামায আদায় ও ইহার প্রতি যত্নবান হওয়া মুনাফেকের সাথে সাদৃশ হওয়া থেকে দূরে থাকার মাধ্যম। কেননা মুনাফেকের একটি প্রসিদ্ধ চরিত্র হল জামাআতে নামায পড়া থেকে দূরে অবস্থান করা। বিশেষ করে ইশা এবং ফজরের নামায থেকে মুনাফেকরা দূরে থাকে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
لَيْسَ صَلَاةٌ أَثْقَلَ عَلَى الْمُنَافِقِينَ مِنْ الْفَجْرِ وَالْعِشَاءِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ الْمُؤَذِّنَ فَيُقِيمَ ثُمَّ آمُرَ رَجُلًا يَؤُمُّ النَّاسَ ثُمَّ آخُذَ شُعَلًا مِنْ نَارٍ فَأُحَرِّقَ عَلَى مَنْ لَا يَخْرُجُ إِلَى الصَّلَاةِ بَعْدُ
ওওফজর ও ইশার নামাযের চেয়ে মুনাফেকের নিকট ভারী কোন নামায নেই। যদি তারা জানত এ দু নামাযের মধ্যে কি পরিমান নেকী রয়েছে তবে হামাগুড়ি দিয়ে হলেও তাতে আসত। আমার ইচ্ছা হয় যে, আমি মুয়াজ্জিনকে আযান দিতে বলব অতএব সে আযান দিবে। অত:পর একজনকে নামায পড়ার আদেশ দিয়ে প্রজ্জলিত আগুনের খন্ড নিয়ে তাদেরকে পুড়িয়ে ফেলি যারা এখনও নামাযে আসে না। [- বুখারী, অধ্যায়ঃ ইশার নামায জামাআতে পড়ার ফযীলত। মুসলিম, অধ্যায়ঃ জামাআতে নামাযের গুরুত্ব এবং উহা হতে পিছে থাকার প্রতি কাঠিন্যতা আরোপ।]
ইবনু মাসউদ (রাঃ) বলেছেন, আমাদের সময় প্রকাশ্য মুনাফেক ছাড়া কেউ জামাআতে নামায পড়া থেকে পিছে থাকত না। [- মুসলিম, শরহে নববী ৫ম খন্ড ১৫৬ পৃ:।]