১
জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা
লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৮
৩১) সুন্নাতে মুয়াক্কাদা (রাতেবা) এর প্রতি যত্নবান হওয়া ও যিকির সমূহ
জামাআহতের সাথে নামায আদায় করার একটি অন্যতম উপকারিতা হল, একজন মুসলিম ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাযে সুন্নাতে মুয়াক্কাদা (রাতেবা) পূর্ণরূপে আদায় করতে প্রয়াস পায় ও যিকির করার প্রতি পূর্ণ যত্নবান হয়। আর তা মাসজিদ সমূহে স্পষ্টরূপে লক্ষ্য করা যায়। অথচ যে একাকী নামায আদায় করে সে উল্লেখিত এ সমস্ত বিষয়ের প্রতি অবহেলা করে থাকে। যার কারণে সে মহান প্রতিদান ও প্রচুর ছোয়াব থেকে বঞ্চিত হয়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّي لِلَّهِ كُلَّ يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعًا غَيْرَ فَرِيضَةٍ إِلَّا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ أَوْ إِلَّا بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ
কোন মুসলিম ব্যক্তি প্রত্যেহ দিনে-রাতে ফরয ব্যতীত বারো রাকাআত নফল নামায আদায় করলে আল্লাহ তার জন্যে জান্নাতে একটি ঘর তৈরী করবেন অথবা বলেছেন তার জন্যে জান্নাতে একটি ঘর তৈরী করা হবে। এ বারো রাকাআত সালাত হলঃ যোহরের আগে চার এবং পরে দুই, মাগরিরের পরে দুই, ইশার পরে দুই এবং ফজরের আগে দুই রাকাআত। [- বুখারী ও মুসলিম অধ্যায়: মুসাফিরের নামায। আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, সহীহ তারগীব ও তারহীব ৫৭৯ পৃ:।]