১
জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা
লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৫
নামায জান্নাতে প্রবেশের প্রতিশ্রুতি বহন করে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
قَالَ اللَّهُ تَعَالَى إِنِّى فَرَضْتُ عَلَى أُمَّتِكَ خَمْسَ صَلَوَاتٍ وَعَهِدْتُ عِنْدِى عَهْدًا أَنَّهُ مَنْ جَاءَ يُحَافِظُ عَلَيْهِنَّ لِوَقْتِهِنَّ أَدْخَلْتُهُ الْجَنَّةَ وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهِنَّ فَلاَ عَهْدَ لَهُ عِنْدِى
আল্লাহ তাআলা বলেন, আমি তোমার উম্মতের উপর পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছি এবং এ প্রতিশ্রুতি আমার কাছে রেখেছি যে, যে কেউ এইগুলো উহার সময় অনুপাতে আদায় করবে আমি তাকে জান্নাতে প্রবেশ করাব। আর যে এগুলোর প্রতি যত্ন নিবে না তার জন্য কোন প্রতিশ্রুতি নেই। [- আবু দাউদ। আল্লামা নাসির উদ্দিন আলবানী (রহ:) উক্ত হাদীসটি সহীহ বলেছেন।]
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন,
خَمْسُ صَلَوَاتٍ كَتَبَهُنَّ اللَّهُ عَلَى الْعِبَادِ فَمَنْ جَاءَ بِهِنَّ لَمْ يُضَيِّعْ مِنْهُنَّ شَيْئًا اسْتِخْفَافًا بِحَقِّهِنَّ كَانَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ وَمَنْ لَمْ يَأْتِ بِهِنَّ فَلَيْسَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ أَدْخَلَهُ الْجَنَّةَ
আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত ছালাত বান্দার উপর ফরজ করেছেন। যে ব্যক্তি উহা আদায় করবে এবং এগুলোকে হালকা ও তুচ্ছ মনে করে তার কোন কিছু বিনষ্ট করবে না তার জন্যে আল্লাহর কাছে অঙ্গিকার রয়েছে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি এগুলো আদায় করবে না তার জন্যে কোন অঙ্গিকার নেই। ইচ্ছা করলে শাস্তি দিবেন ইচ্ছা করলে জান্নাতে প্রবেশ করাবেন। [- আবু দাউদ, অধ্যায়: কিতাবুস সালাত।]
আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, তিনি আমাকে ও সকল মুমিন নর-নারীকে মৃত্যু পর্যন্ত নামাযের উপর প্রতিষ্ঠিত রাখুন। পরকালে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমীন। ছুম্মা আমীন।।
ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ, ওয়ালা আলিহী ওয়া আসবিহী ওয়া সাল্লামা তাসলীমান কাসীরা।