hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

একটি সাবধান বাণী

উপরোল্লেখিত মহাপ্রতিদান শুধু মাসজিদে হেঁটে হেঁটে যাওয়ার ক্ষেত্রে নয় বরং নামায শেষ করে মাসজিদ হতে বাড়ি ফেরার পথেও এ ছোয়াব তাকে দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

مَنْ رَاحَ إِلَى مَسْجِدِ الْجَمَاعَةِ فَخَطْوَةٌ تَمْحُو سَيِّئَةً وَخَطْوَةٌ تُكْتَبُ لَهُ حَسَنَةٌ ذَاهِبًا وَرَاجِعًا

যে ব্যক্তি জামাআতে নামায পড়ার জন্যে মাসজিদে যাবে তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ের একটি দ্বারা একটি গুনাহ ক্ষমা করা হয় এবং অপরটি দ্বারা একটি মর্যাদা বৃদ্ধি করা হয়। আর এ মর্যাদা মাসজিদে আসা ও ফিরে যাওয়া উভয় সময়ই। [- মুসনাদে আহমাদ, সহীহ ইবনু হিববান, সহীহ তারগীব ও তারহীব হাদীস নং ২৯৯।]