১
জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা
লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
৩) আল্লাহর ঘরের আবাদ এবং ঈমানের সাক্ষ্য প্রদান
আল্লাহর ঘরের আবাদ করার লক্ষ্যে জামাআতের সাথে নামায আদায় করা হল অতীব গুরুত্বপূর্ণ দিক। যদি জামাআতে নামাযের ব্যবস্থা না থাকত তবে মাসজিদগুলো ধ্বংসে পরিণত হত। যারা মাসজিদের আবাদ করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঈমানের সাক্ষ্য দিয়েছেন এবং তারা ঐ সমস্ত লোকদের দলভূক্ত যাদেরকে আল্লাহ তাআলা হক ও সঠিক পথের দিকে হেদায়াত করেছেন। আল্লাহ তাআলা বলেনঃ
﴿إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ فَعَسَى أُولَئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ﴾ নি:সন্দেহে তারাই আল্লাহর মাসজিদ আবাদ করে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করে নামায ও আদায় করে যাকাত; আর আল্লাহর ব্যতীত কাউকে ভয় করে না। অতএব আশা করা যায়, তারা হেদায়াত প্রাপ্তদের
অন্তর্ভূক্ত হবে। [-সূরা তাওবা: ১৮।]