hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

নিম্নে জামাআতে নামায পড়ার উপকারিতাগুলো তুলে ধরা হলঃ ১) আল্লাহ তাআলার আদেশের আনুগত্য

জামাআতের সাথে নামায আদায় করা হল মুমিন ব্যক্তিদের পক্ষ থেকে আল্লাহর তাআলার আদেশ পালন করা। আল্লাহ বলেন,

﴿وَأَقِيمُوا الصَّلَاةَ وَآَتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ ﴾

এবং তোমরা ছালাত কায়েম কর ও যাকাত আদায় কর আর রুকুকারীদের সাথে রুকু কর। [-সূরা বাক্বারাঃ ৪৩।] এ আয়াতের ব্যাখ্যায় ইবনু কাসীর (রহ:) বলেন, ওতোমরা মুমিনদের সাথে তাদের উত্তম কর্মসমূহ সম্পাদনের ক্ষেত্রে তাদের দলভূক্ত হও।হ আর উত্তম কর্মসমূহের মধ্যে পরিপূর্ণ ও বিশেষ গুরুত্ববহ কর্ম হল নামায। উল্লেখিত আয়াত দ্বারা অনেক আলেম বলেছেন, ওজামাআতের সাথে নামায আদায় করা ফরজ।হ [- দেখুনঃ তাফসীরে ইবনু কাসীর ১ম খন্ড ৯০ পৃ:, তাফসীরে কুরতুবী ১ম খন্ড ৩৪৮ পৃ:, তাফসীরে সা’দী ১ম খন্ড ৪৪পৃ:। কিতাবুস সালাত ইবনু কাইয়্যেম ১১৩ পৃ:।]

একটি সতর্কতাঃ ইবনু কাইয়্যেম (রহ:) কিতাবুস সালাতের ১১৪ পৃষ্ঠায় উল্লেখ করেছেন।

যদি বলা হয় যে, জামাআতের সাথে নামায আদায় করা হল পুরুষের উপর ফরজ, তবে নারীদের এ ব্যাপারে কি করণীয়। এ সম্পর্কে আমরা মহান রাব্বুল আলামিনের বাণী লক্ষ্য করলে দেখতে পাই এরশাদ হচ্ছেঃ

﴿يَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ﴾

হে মারইয়াম! তোমার প্রভুর ইবাদত কর, সিজদাহ্‌ কর এবং রুকুকারীদের সাথে রুকু কর। [- সূরা আলে-ইমরান: ৪৩।] এ আয়াতে আল্লাহ তাআলা মারইয়ামকে রুকুকারীদের সাথে রুকু করার আদেশ প্রদান করেছেন, তাহলে এতে প্রতিয়মান হয়, মহিলাদেরকেও মাসজিদে এসে জামাআত বদ্ধ হয়ে নামায আদায় করতে হবে? অথচ মহিলাদের উপর তো মাসজিদে এসে জামাআতে শরীক হয়ে নামায পড়া ফরজ নয়?

এর উত্তরে বলা হয়েছে, উল্লেখিত আয়াত সকল মহিলাকে লক্ষ্য করে বলা হয় নি রবং শুধু মারইয়ামকেই আদেশ প্রদান করা হয়েছে। কেননা মারইয়ামের মাতা মারইয়ামকে আল্লাহ ও তাঁর ইবাদত এবং মাসজিদের সাথে সর্বদা সম্পৃক্ত থাকার জন্যে মুক্ত করে দিয়েছিলেন। তাই সে কোন সময়েই তা থেকে দূরে থাকত না। তাই তাকে মাসজিদে অন্যান্য রুকুকারীদের সাথে রুকু করতে আদেশ করা হয়েছে।