hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭

৩০) ভালবাসা, বন্ধুত্ব ও সমতার সৃষ্টি

ইসলামের মহান উদ্দেশ্য হল মুহমিনদের অন্তরে ভালবাসা ও বন্ধুত্ব সৃষ্টি করা। তাদের মধ্যকার পরস্পরের ভালবাসা ও সমতা বজায় রাখা। আর এ গুলো কেবল জামাআতের সাথে নামায আদায় করার মাধ্যমে বাস্তবায়িত হয়। যখন ধনী-গরীব, ফকীর-মিসকীন, শিক্ষিত-অশিক্ষিত, ছোট-বড়, কালো-ধলো সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে সমানভাবে পাশাপাশি দন্ডায়মান হয়। তখন ইসলামী সাম্যের আদর্শ ফুটে উঠে এবং পরস্পরের সকল প্রকার ভেদাভেদ দূর হয়ে যায়।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাতার সোজা ও বরাবর করার উৎসাহ প্রদান করেছেন। কাতার গুলোকে আকাঁবাঁকা করতে নিষেধ করেছেন। কেননা কাতার বরাবর হওয়া অন্তরসমূহ পরস্পরের সাথে মিলিত হওয়ার অন্যতম একটি কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

وَلاَ تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ

তোমরা পরস্পরে মতভেদ কর না, তবে তোমাদের অন্তরসমূহ মতভেদে লিপ্ত হবে। [- মুসলিম, অধ্যায়: কাতার করা, বরাবর করা ও তার ফযীলত।]