hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫২

নামাযের গুরুত্ব:

নামাযের রয়েছে অপরিসীম গুরুত্ব। নামাযই হল নাজাতের একমাত্র উপায়। নামায বিন্ন নাজাতের কোন বিকল্প নেই। একজন মানুষ ঈমান আনয়ন করার পর থেকে অবশ্যই তাকে পাঁচ ওয়াক্ত নামায আদায় করতে হবে। মহাগ্রন্থ আল-কুরআনে বহুস্থানে নামায সম্পর্কে তাকিদ এসেছে । এরশাদ হচ্ছে,

وَأَقِيمُوا الصَّلَاةَ وَآَتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ

এবং তোমরা নামায কায়েম কর, যাকাত আদায় কর এবং রুকুকারীদের সাথে রুকুকর। [- সূরা বাক্বারা: ৪৩]

আল্লাহ তাআলা আরও বলেন,

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ

তোমরা সলাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সলাতের প্রতি। (সূরা বাক্বারা: ২৩৮)

নামাযের যেহেতু অপরিসীম গুরুত্ব তাই আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে গুরুত্ব বুঝানোর জন্য নাামাযের আলোচনা বারংবার নিয়ে এসেছেন।

হাদীস শরীফেও বিভিন্ন ভাবে নামাযের প্রতি অতীব গুরুত্বরোপ করা হয়েছে। এরশাদ হচ্ছে,

أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ الصَّلَاةُ فَإِنْ صَلَحَتْ صَلَحَ لَهُ سَائِرُ عَمَلِهِ، وَإِنْ فَسَدَتْ فَسَدَ سَائِرُ عَمَلِهِ

ক্বিয়ামতের দিন সর্ব প্রথম হিসাব হবে নামাযের, যদি তা সঠিক হয় তবে তার সকল আমলই সঠিক বলে গণ্য হবে। আর যদি বাতিল হয় তবে তার সকল আমলই বাতিল হয়ে যাবে। [-ত্ববরানী। আল্লাম নাসির উদ্দিন আলবানী (রহ:) সিলসিলা সহীহাতে উক্ত হাদীসটি সহীহ বলেছেন।]