১
জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা
লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৭
২০) কিয়ামতের দিন আল্লাহ প্রদত্ত্ব ছায়াতে অবস্থানের কারণ, যে দিন ঐ ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না
জামাআতে নামায একজন মুসলিম ব্যক্তিকে মাসজিদের সাথে গভীর ভালবাসা এবং নিবিড় সম্পর্ক গড়ে তুলে। আর এ কারণেই সে মাসজিদে এসে নামায আদায় করে। যার অন্তর মাসজিদের সাথে সম্পর্কীত থাকবে সে সাত ব্যক্তির একজন যে সাত ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ছায়াতলে আশ্রয় দান করবেন, যে দিন সে ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না। আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা (রোজ কিয়ামতে) সাত ব্যক্তিকে তাঁর ছায়াতলে স্থান দান করবেন। যে দিন সে ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না। তন্মধ্যে একজন হল যার অন্তর সকল সময় মাসজিদের সাথে সম্পর্কীত থাকবে। [- বুখারী, অধ্যায়: যে ব্যক্তি মাসজিদে বসে নামাযের অপেক্ষা করে। লু’লু ওয়াল মারজান: ৬১০।]