hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

২২) আল্লাহ তাআলার রহমত এবং ফেরেশতাদের দুআর কারণ

জামাআতের সাথে নামায আদায় করার একটি মহান উপকারিতা হল, নামায আদায়ের লক্ষ্যে কাতারে দন্ডায়মান মুসল্লীদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ তাদের জন্যে দুআ করতে থাকেন। বিশেষ ভাবে যারা প্রথম কাতার গুলোতে নামায আদায় করে থাকে।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,ভভঅ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصُّفُوفِ الْمُتَقَدِّمَةِ

নিশ্চয়ই সামনের কাতারগুলোতে নামায আদায়কারীদের জন্যে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ দুআ করেন।

অপর বর্ণনায় এসেছে, প্রথম কাতারে নামায আদায়কারীর জন্যে দুআ করেন। [- নাসাঈ, অধ্যায়ঃ কিভাবে ইমাম কাতার সোজা করবেন। সহীহুল জামে-৬৩৬৫ নং।] বিদ্বানগণ বলেন, প্রথম কাতারগুলোতে নামায আদায়কারীর জন্যে ফেরেশতাগণ দুআ করেন।