hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

অনুবাদকের আরজ

আরবী পুস্তিকা হাইয়্যা আলাল ফালাহ্‌ (আরবাউনা ফায়েদাতান মিন ফাওয়াদে সালাতিল জামাআ) অর্থাৎ জামাআতে নামাযের চল্লিশটি উপকারীতা এই পুস্তিকাটি আমি জুবাইল দাওয়াহ এণ্ড গাইডেন্স সেন্টারে কর্মরত থাকা কালে উক্ত অফিসের এক দাঈকে তার ভাষাতে অনুবাদ করতে প্রত্যক্ষ করি। পরক্ষণেই তার কাছ থেকে বইটি হাতে নিয়ে এক নজর দেখে বাংলাভাষায় অনুবাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করি। অতি অল্প সময়ে বইটির অনুবাদের কাজ সম্পন্ন করি। আমি আমার সাধ্যমত হইা সহজ ও সরল ভাষায় অনুবাদ করার চেষ্টা করেছি। অনুবাদ শেষে অত্র অফিসে কর্মরত প্রবীন ও সুযোগ্য দাঈ মুহতারাম আবদুল্লাহ শাহেদ আল মাদানী সাহেবকে বইটির সম্পাদনা করতে সবিনয়ে অনুরোধ জানালে তিনি বইটির সম্পাদনার কাজ সম্পন্ন করে দেন।

বইটির মূল লেখক শায়খ মুসনেদ বিন মুহসেন আল কাহতানী সৌদি আরবের একজন বিজ্ঞ আলেম এবং সুপরিচিত বক্তা। তিনি এপুস্তিকাতে জামাআতে নামাযের হুকুম-আহকাম ও প্রয়োজনীয়তা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন।

বর্তমানে মুসলিম সমাজে যারা এ বিষয়ে গাফেল এবং একেবারেই গুরত্বহীন ভেবে এর থেকে দূরে আছে এবং যারা এর উপলুব্ধি করা সত্তেও দূরে থেকে পাশ কাটিয়ে যাচ্ছে। আশা করি তাদের সকলের জন্যই এ পুস্তিকাটি সহায়ক ভূমিকা রাখবে।

বইটি মূল আরবী থেকেই অনুবাদ করা হয়েছে। ত্রুটি-বিচ্যুতি থাকা অস্বাভাবিক কিছু নয়। শব্দ ও ভাষাগত ভুল-ভ্রান্তি বিজ্ঞ পাঠকগণের দৃষ্টিগোচর হলে অনুবাদকের জ্ঞানে দিলে চরম কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকব ইনশাআল্লাহ।

পরিশেষে মহান আল্লাহর নিকট আরয করছি যে, তিনি যেন এই ছোট খেদমতটুকু তাঁর সন্তুষ্টির জন্য কবুল করেন এবং মুমিন ভাইদেরকে আমল করার তাওফীক দান করেন।

যারাই এই ছোট পুস্তিকাটির কাজ সম্পন্ন করতে আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে তাদের সকলকেই আল্লাহ তাআলা পর জীবনে জান্নাতের সুশীতল ছায়াতলে বসবাসের সুযোগ করে দিন। আমীন।

-অনুবাদক,

জাহিদুল ইসলাম