hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

১৮) জামাআতে নামায হল অর্ধ রাত্রি বা পূরো রাত্রি ইবাদতের সমান ছোয়াব

ইশার নামায জামাআতের সাথে আদায় করা হল অর্ধ রাত্রি ইবাদত করার সমান ছোয়াব। যেমনভাবে ফজরের নামায জামাআতের সাথে আদায় করা হল সম্পূর্ণ রাত্রি জেগে ইবাদত করার সমান ছোয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ وَمَنْ صَلَّى الصُّبْحَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّهُ

যে ব্যক্তি ইশার নামায জামাআতের সাথে আদায় করল সে যেন অর্ধ রাত্রি নফল নামায আদায় করল। আর যে ব্যক্তি ফজরের নামায জামাআতের সাথে আদায় করল সে যেন পূরো রাত্রিই নফল নামায আদায় করল। [- মুসলিম, অধ্যায়: ফজর ও ইশার নামাযের ফযীলত। মুখতাসার মুসলিম, হাদীস নং ৩২৪।]

তিরমিযী ও আবু দাউদের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

مَنْ شَهِدَ الْعِشَاءَ فِي جَمَاعَةٍ كَانَ لَهُ قِيَامُ نِصْفِ لَيْلَةٍ وَمَنْ صَلَّى الْعِشَاءَ وَالْفَجْرَ فِي جَمَاعَةٍ كَانَ لَهُ كَقِيَامِ لَيْلَةٍ

যে ব্যক্তি ইশার নামাযের জামাআতে উপস্থিত হল সে যেন অর্ধ রাত্রি নফল নামায পড়ল। আর যে ব্যক্তি ইশা ও ফজর নামায জামাআতের সাথে আদায় করল সে যেন পূরো রাত্রি নফল নামায পড়ল। [- তিরমিযী, অধ্যায়: ফজর ও ইশার নামাযের ফযীলত।]