১
জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা
লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৪
১৭) আসর ও ফজর নামাযে ফেরেশতাদের উপস্থিতি ও সমবেত মুছল্লিদের জন্যে তাদের দুআ প্রার্থনা
আসর ও ফজর নামাযে ফেরেশতাগণ উপস্থিত হয়। যারা এ নামাযদ্বয় জামাআতের সাথে আদায় করে তাদের জন্যে ফেরেশতাগণ দুআ-প্রার্থনা করে। বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লম বলেনঃ
يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلَائِكَةٌ بِاللَّيْلِ وَمَلَائِكَةٌ بِالنَّهَارِ وَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْفَجْرِ وَصَلَاةِ الْعَصْرِ ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ
রাত-দিনে পালাক্রমে তোমাদের মাঝে ফেরেশতাদের পরিবর্তন ঘটে। তারা আসর ও ফজর নামাযে একত্রিত হয়। অতঃপর যে সকল ফেরেশতা তোমাদের মাঝে রাতে অবস্থান করেছিল তারা উপরে উঠে যায়। তখন তাদের রব তাদেরকে প্রশ্ন করেন অথচ তিনি তাদের থেকে অধিক জানেন। তোমরা আমার বান্দাদের কিভাবে ছেড়ে এসেছ? তারা বলেন, আমরা তাদেরকে নামাযরত অবস্থায় পেয়েছি এবং নামাযরত অবস্থায় তাদেরকে ছেড়ে এসেছি। [- মুসলিম, অধ্যায়: ফজর ও আসর নামাযের ফযীলত।]
সহীহ ইবনু খুযায়মার অন্য বর্ণনায় এসেছে,
فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ ، فَاغْفِرْ لهَمُ ْيَوْمَ الدِّيْنِ
তারা বলেন, আমরা নামায অবস্থায় তাদেরকে ছেড়ে এসেছি এবং নামায অবস্থায় তাদের কাছে এসেছি। অতএব আপনি তাদেরকে কিয়ামতের দিন ক্ষমা করে দিন। [-বুখারী, অধ্যায়: রাত্রিতে ফেরেশতাদের সমবেত হওয়ার বর্ণনা। সহীহ ইবনু খুযায়মা, সহীহ তারগীব ওয়াত তারহীব হাদীস নং ৪৬৩।]