hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

২৪) জামাআত ছুটে গেলেও ছোয়াব অর্জিত হয়

জামাআতে নামায আদায় করার একটি মহান উপকারিতা হল, যে ব্যক্তি জামাআতের সাথে নামায আদায় করার নিয়তে মাসজিদে আসবে সে জামাআতের ছোয়াব পাবে। যদিও এসে দেখে লোকেরা জামাআত পড়ে নিয়েছে।

ইমাম আহমাদ, আবু দাউদ ও নাসাঈ আবু হুরায়রা (রা:) হতে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ رَاحَ فَوَجَدَ النَّاسَ قَدْ صَلَّوْا أَعْطَاهُ اللَّهُ جَلَّ وَعَزَّ مِثْلَ أَجْرِ مَنْ صَلَّاهَا وَحَضَرَهَا لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَجْرِهِمْ شَيْئًا

যে ব্যক্তি ওযু করে এবং তা সুন্দর ভাবে সম্পাদন করে। অত:পর মাসজিদে এসে দেখল লোকেরা নামায আদায় করে ফেলেছে, তবে আল্লাহ তাআলা তাকে জামাআতে উপস্থিত হয়ে নামায আদায়কারীর ছোয়াব দান করবেন। অথচ তাদের ছোয়াব থেকে কোন কমানো হবে না। [- আহমাদ, নাসাঈ ও আবু দাউদ, অধ্যায়: যে ব্যক্তি নামাযের জন্যে বের হল কিন্তু তা শেষ হয়ে গেছে। সহীহ তারগীব ও তারহীব।]

(লেখক বলেন) আমি বলব, উক্ত ছোয়াব যে ব্যক্তি কোন কারণ বশতঃ দেরী করে তার জন্যে। এ কারণে ইমাম আবু দাউদ (রহ:) তাঁর সুনান গ্রন্থে বলেছেন, ওযে ব্যক্তি নামায পড়ার জন্যে বের হল কিন্তু নামায তার আসার আগেই শেষ হয়ে গেলহ (সে এই ছোয়াবের অংশীদার হবে।)