hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৪

৩৭) সৎ কাজের মাধ্যমে কল্যাণের প্রতি আহবান ও আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে প্রতিযোগিতা

জামাআ'তের সাথে নামায আদায়ের উদ্দেশ্যে মাসজিদে গমণ করা হল এ প্রকার ইবাদতের প্রতি আহবান করা ও তা হেফাযত করার একটি মাধ্যম। এমনিভাবে জামাআতের একটি মহান উপকারিতা হল, মানুষ খাঁটিভাবে ও একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি প্রতিযোগিতা করে থাকে। যখন কোন মুসল্লি তার অন্য মুসল্লি ভাইকে লক্ষ্য করে তখন সেও অধিকরূপে কল্যাণমূলক কার্য সম্পাদন করার লক্ষ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়, যা তাকে আল্লাহর নিকট অধিক নৈকট্যশীল করে তুলে। যেমন, নামাযে আগে আগে আসা, সুন্নাতে মুয়াক্কাদা আদায় করা, নামাযের পর যিকির-আযকার ও দুআ করা, সকাল-সন্ধ্যায় দুআ পাঠ করা ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদেরকে ভাল কাজে প্রতিযোগিতা করতে আদেশ করেছেন, যা আমাদেরকে তাঁর নৈকট্যশীল করবে এবং জান্নাতে পৌঁছাবে। আল্লাহ তাআলা বলেন, وَفِي ذَلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُون

আর এ বিষয়ে প্রতিযোগিদের প্রতিযোগিতা করা উচিত। [- সূরা মুতাফ্ফিফীন:২৬।]