hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

৩৬) মুসলমানদের পরস্পরের মাঝে পরিচয় লেন-দেন এবং তাদের মিলিত হওয়ার কেন্দ্রস্থল

জামাআ'তে নামাযের একটি মহান উপকারিতা হল, রাত-দিনে পাঁচ ওয়াক্ত নামাযে মাসজিদে আসা-যাওয়া, মাসজিদে প্রবেশ করা এবং বাহির হওয়ার সময় পরস্পরের মাঝে দেখা-সাক্ষাতে ভালবাসা ও বন্ধুত্ব তৈরী হওয়ার একটি সুবর্ণ সুযোগ।

এমনিভাবে কোন মুছল্লি নামাযে অনুপস্থিত হলে একে অপরের খোঁজ-খবর নেওয়ারও একটি সুযোগ হয়। আবার তাদের অবস্থা, পরিস্থিতি ও সমস্যা সম্পর্কে জানতে পারা যায়। আর এ ভাবে অসুস্থ ব্যক্তির সাথে দেখা-সাক্ষাত, অভাবী ব্যক্তিদের সাহায্য-সহযোগিতা এবং দুস্থ-গরীবদের সাহায্য করা হয় এবং এ বিষয়গুলো মুসলমানদের মাঝে ভালবাসা ও গভীর সম্পর্ক গড়ে তুলে।