hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

৩৩) শৃংখল জীবন-যাপন ও আত্মশুদ্ধ

জামাআহতে নামায আদায় করার একটি অন্যতম উপকারিতা হল, শৃংখলাপূর্ণ জীবন-যাপনে অভ্যস্ত হওয়ার সাথে সাথে আত্মনিয়ন্ত্রন করার শিক্ষা লাভ করা। আর তা নামাযে ইমামের সাথে তার তাকবীর ও নামাযের অন্যান্য কার্যক্রমে অনুসরণ করার মাধ্যমে হয়ে থাকে। আবার কোন সময় তার থেকে আগে না বাড়া বা পিছে না পড়া বা সমান হওয়া বা প্রতিযোগিতার দ্বারা হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমামের অনুসরণ করার ব্যাপারে অতীব গুরুত্বতার দৃষ্টি দিয়েছেন। তিনি বলেছেন,

إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَلَا تَخْتَلِفُوا عَلَيْهِ فَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا رَبَّنَا لَكَ الْحَمْدُ وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ وَأَقِيمُوا الصَّفَّ فِي الصَّلَاةِ فَإِنَّ إِقَامَةَ الصَّفِّ مِنْ حُسْنِ الصَّلَاةِ

নামাযে ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্যে। অতএব তোমরা তার ব্যতিক্রম করবে না ইমাম রুকু করলে তোমারও তার সাথে রুকু করবে। সে সামি আল্লাহু লিমান হামিদাহ্‌ বললে তোমরা বলবে রব্বানা লাকাল হামদ্‌। সে যখন সেজদাহ্‌ করবে তোমরাও তার সাথে সেজদাহ্‌ করবে। সে বসে নামায পড়লে তোমরা সকলেই তার সাথে বসে নামায আদায় করবে। আর তোমরা নামাযে কাতার সোজা করবে। কেননা কাতার সোজা করা হল নামাযের সৌন্দর্য। [- বুখারী ও মুসলিম, অধ্যায়: কাতার সোজা করা নামায পরিপূর্ণতার কারণ।]