hadith book logo

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

লেখকঃ জাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

২৮) অলসতা থেকে মুক্তি লাভ

জামাআতের সাথে নামায আদায়ের একটি মহান উপকারিতা হল নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর অভিশাপ থেকে মুক্তি লাভ করা। যারা জামাআত থেকে পিছে থাকে তাদের অন্তরে মোহর মেরে দেওয়ার জন্যে তিনি দুআ করেছেন। অপর দিকে জামাআতে নামায অলসতা থেকে সম্পূর্ণ মুক্তি দান করে। সুনানে ইবনু মাজাতে আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা:) ও ইবনু ওমার (রা:) হতে বর্ণিত হয়েছে। তাঁরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মিম্বরের উপর থেকে বলতে শুনেছেন,

لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمْ الْجَمَاعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنْ الْغَافِلِينَ

কোন জাতি যখন জামাআত থেকে বিরত থাকবে তখন আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিবেন। অত:পর তারা গাফেলদের অন্তর্ভূক্ত হয়ে যাবে। [- ইবনু মাজাহ, অধ্যায়: জামাআত থেকে বিরত থাকার ব্যাপারে কঠোরতা প্রদর্শন।]