১
গীবত থেকে বাঁচার উপায়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৮
দ্বিতীয় অধ্যায় তওবা
তওবা আল্লাহ তা‘আলার নিকট অত্যন্ত পছন্দনীয় ও প্রশংসনীয় কাজ। মানুষ যখন পাপ করে আন্তরিকভাবে লজ্জিত ও অনুতপ্ত হয় এবং আল্লাহ তা’আলার দরবারে ক্ষমাপ্রার্থনা করে, তখন এটা তাকে আনন্দিত ও গর্বিত করে থাকে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা পবিত্র কুরআনে বার বার বান্দাদেরকে তওবা করার জন্য উৎসাহ দিয়েছেন। তিনি বলেন-
وَتُوْبُوْا اِلَى اللهِ جَمِيْعًا اَيُّهَا الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
‘‘হে মুমিনগণ! তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা নূর- ৩১)
يَا اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا تُوْبُوْا اِلَى اللهِ تَوْبَةً نَصُوْحًا
‘‘হে মুমিনগণ! তোমরা একান্ত খালিসভাবে আল্লাহর নিকট তওবা কর।’’
(তাহরীম- ৮)
এ কারণে তওবাটাই হচ্ছে মুমিন ব্যক্তির সর্বত্তোম গুণ। আর সাধারণত মুমিনরাই বেশি বেশি তওবা করে থাকে। কেননা মুমিনরা মনে করে যে, প্রতিদিন তার দ্বারা অনেক অপরাধ সংঘটিত হচ্ছে। আল্লাহ তা‘আলা বলেন-
اَلتَّائِبُوْنَ الْعَابِدُوْنَ الْحَامِدُوْنَ السَّائِحُوْنَ الرَّاكِعُوْنَ السَّاجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحَافِظُوْنَ لِحُدُوْدِ اللهِ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ
‘‘তারা তওবাকারী, ইবাদাতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী, সিজ্দাকারী, সৎকার্যের আদেশ দানকারী, অসৎকার্যে নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী; এ মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও।’’ (সূরা তওবা- ১১২)