hadith book logo

গীবত থেকে বাঁচার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬

এতিমের মাল

এতিমের মাল ভক্ষণ করা এবং শরীয়তের নীতিমালা লঙ্ঘন করে তাদের মাল স্বীয় মালিকানাভুক্ত করে নেয়া হারাম এবং অত্যন্ত কঠিন গুনাহ। কুরআনুল কারীমে বলা হয়েছে-

اِنَّ الَّذِيْنَ يَأْكُلُوْنَ اَمْوَالَ الْيَتَامٰى ظُلْمًا اِنَّمَا يَأْكُلُوْنَ فِي بُطُوْنِهِمْ نَارًا وَسَيَصْلَوْنَ سَعِيْرًا

‘‘নিশ্চয়, যেসব লোক অন্যায়ভাবে এতিমদের মাল গ্রাস করে, তারা মূলত আগুন দ্বারাই নিজেদের উদর পূর্ণ করে এবং অতি শীঘ্রই তারা জাহান্নামের জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে।’’ (সূরা নিসা : ১০)

অনেকে মনে করেন যে, এতিমের মাল ভক্ষণ করার পাপ সেসব লোকদেরই হতে পারে, যারা এতিমখানা চালাচ্ছে। কিন্তু বিষয়টি এমন নয়। যেকোন ব্যক্তি এতিমের মাল গ্রাস করলে সে অপরাধী সাব্যস্ত হবে। কোন কোন ক্ষেত্রে এতিম সন্তানদের চাচা বা অন্যান্য অভিভাবকরা নামমাত্র তাদের উপকার করে থাকেন। আর বাকি সম্পদ তারা নিজেরা ভোগ করেন। আবার কেউ কেউ এতিমদের উপর কিছুই খরচ করে না; বরং সবটুকু সম্পত্তি নিজেই গ্রাস করে ফেলে। যখন এ এতিম বাচ্চারা প্রাপ্তবয়স্ক হয় তখন তারা পিতৃ-সম্পত্তি হতে কিছুই পায় না। এসবই এতিমের মাল ভক্ষণ করার অন্তর্ভুক্ত। যারা এসব কাজে জড়িত তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবং এতিমদের মাল তাদের কাছে ফেরত দিতে হবে, নতুবা আখেরাতের আদালতে আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হবে।