hadith book logo

গীবত থেকে বাঁচার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

আল্লাহই একমাত্র তওবা কবুলকারী

তওবা গ্রহণের অধিকার আল্লাহ ব্যতীত অন্য কারো নেই। তওবা কবুল করার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহ তা‘আলা বলেন-

وَمَنْ يَّغْفِرُ الذُّنُوبَ اِلَّا اللهُ

‘‘আল্লাহ ব্যতীত এমন কে আছে, যে পাপ মোচন করতে পারে?’’

(সূরা আলে ইমরান- ১৩৫)

غَافِرِ الذَّنْبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيْدِ الْعِقَابِ ذِيْ الطَّوْلِ لَا اِلٰهَ اِلَّا هُوْ اِلَيْهِ الْمَصِيْرُ

‘‘যিনি পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, যিনি শাস্তিদানে কঠোর ও শক্তিশালী। তিনি ব্যতীত (সত্য) কোন মাবুদ নেই। তাঁর দিকেই প্রত্যাবর্তন করতে হবে।’’ (সূরা মু’মিন- ৩)

اَلَمْ يَعْلَمُوْا اَنَّ اللهَ هُوْ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَيَأْخُذُ الصَّدَقَاتِ وَاَنَّ اللهَ هُوْ التَّوَّابُ الرَّحِيْمُ

‘‘তারা কি জানে না যে, আল্লাহ তাঁর বান্দাদের তওবা কবুল করেন এবং সাদকা গ্রহণ করেন? নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু।’’ (সূরা তওবা- ১০৪)

وَهُوْ الَّذِيْ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَعْفُوْ عَنِ السَّيِّئَاتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُوْنَ

‘‘তিনিই তাঁর বান্দাদের তওবা কবুল করেন এবং পাপ মোচন করেন এবং তোমরা যা কর তিনি তা জানেন।’’ (সূরা শূরা- ২৫)

يُرِيْدُ اللهُ لِيُبَيِّنَ لَكُمْ وَيَهْدِيْكُمْ سُنَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ وَيَتُوْبَ عَلَيْكُمْ وَاللهُ عَلِيْمٌ حَكِيْمٌ

‘‘আল্লাহ ইচ্ছা করেন তোমাদের নিকট (সবকিছুর) বিশদভাবে বর্ণনা করতে, তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি তোমাদেরকে অবহিত করতে এবং তোমাদের ক্ষমা করতে। আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়।’’ (সূরা নিসা- ২৬)