১
গীবত থেকে বাঁচার উপায়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
ভূমিকা
اَلْحَمْدُ للهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِهٖ مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِهٖ وَصَحْبِهٖ اَجْمَعِيْنَ
‘গীবত থেকে বাঁচার উপায় ও তওবা করার পদ্ধতি’ বইটি বের করতে পেরে মহান আল্লাহ তা‘আলার অগণিত শুকরিয়া আদায় করছি। দরূদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মাদ ﷺ এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সাহাবাগণের উপর।
বর্তমান সময়ে গীবত একটি সমাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা কমবেশি প্রায় সকলেই এর সাথে জড়িত। মানুষ একজনের দোষ-ত্রুটি অন্য মানুষের কাছে বলে বেড়ানোতে তৃপ্তি ও আনন্দ অনুভব করে থাকে। অথচ গীবত এমন এক বদভ্যাস যা পুরো সমাজকে ধ্বংস করে দেয়। গীবত এমন এক নেশার বস্তু যা মুমিনের নেক আমলকে বাতিল করে দেয়। গীবত জঘন্যতম অপরাধ। গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। তাই আমাদেরকে অবশ্যই গীবত বা পরচর্চা থেকে দূরে থাকতে হবে।
আর তওবা বান্দার প্রতি আল্লাহ তা‘আলার এক বড় নিয়ামত। একজন লোক যত বড় পাপীই হোক না কেন, তার জন্য তওবার দরজা সর্বদাই খোলা রয়েছে। তাই কোন বান্দারই আল্লাহ তা‘আলার রহমত হতে নিরাশ হওয়ার কারণ নেই। তবে তওবার জন্য যেসব জরুরি শর্ত রয়েছে তা পূরণ করতে হবে, তা না হলে তওবা কবুল হবে না। এ বইয়ে আমরা গীবত ও তওবা সম্পর্কে আলোচনা করেছি। আশা করি পাঠকসমাজ বইটির মাধ্যমে অনেক উপকৃত হতে পারবেন। ইনশা-আল্লাহ!
বইটি প্রকাশনার কাজে যারা শরীক হয়েছেন আল্লাহ তা‘আলা যেন সবাইকে উত্তম বিনিময় দান করেন। আর যেন আমাদের এ শ্রমকে কবুল করে এর ওসীলায় দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তির ফায়সালা করে দেন। আমীন!!
বিনীত
মাওলানা আবদুর রহমান
চেয়ারম্যান
ইমাম পাবলিকেশন্স লিমিটেড