hadith book logo

গীবত থেকে বাঁচার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

তওবা না করার পরিণাম

তওবা আল্লাহর পক্ষ হতে বান্দার জন্য এক বিশেষ নিয়ামত, যা তিনি স্বেচ্ছায় নিজ বান্দাদেরকে দান করেছেন। তাই বান্দা যদি আল্লাহর দেয়া এ নিয়ামতকে গ্রহণ না করে তবে আল্লাহ তা‘আলা অসন্তুষ্ট হন।

আর বান্দা যেহেতু ভুলের উর্ধ্বে নয়। সেহেতু সে যদি তওবা না করে তবে তার সে গুনাহ তো থেকেই যাবে এবং এজন্য তাকে পরকালে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তা‘আলা পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে তওবা না করার পরিণাম সম্পর্কে বর্ণনা করেছেন। যেমন-

যারা তওবা করে না তারা যালিম :

وَمَن لَّمْ يَتُبْ فَاُولٰئِكَ هُمُ الظَّالِمُوْنَ

‘‘আর যারা পাপকর্ম থেকে ফিরে আসে না (তওবা করে না) তারাই যালিম।’’ (সূরা হুজুরাত- ১১)

এরা কঠিন শাস্তি ভোগ করবে :

اِنَّ الَّذِيْنَ فَتَنُوْا الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيْقِ

‘‘যারা ঈমানদার নর-নারীর উপর যুলুম করেছে এবং পরে তওবাও করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব ও দহন যন্ত্রণা।’’ (সূরা বুরূজ- ১০)

তওবা না করাতে আল্লাহর তিরস্কার :

اَفَلَا يَتُوْبُوْنَ اِلَى اللهِ وَيَسْتَغْفِرُوْنَهٗ وَاللهُ غَفُوْرٌ رَّحِيْمٌ

‘‘তবে কি তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে না ও তাঁর নিকট ক্ষমাপ্রার্থনা করবে না? আল্লাহ তো ক্ষমাশীল ও পরম দয়ালু।’’

(সূরা মায়িদা- ৭৪)

اَوَلَا يَرَوْنَ اَنَّهُمْ يُفْتَنُوْنَ فِيْ كُلِّ عَامٍ مَرَّةً اَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوْبُوْنَ وَلَا هُمْ يَذَّكَّرُوْنَ

‘‘তারা কি দেখে না যে, তাদেরকে প্রতি বৎসর একবার বা দু’বার বিপর্যস্ত করা হয়? এরপরও তারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না।’’

(সূরা তওবা- ১২৬)