hadith book logo

গীবত থেকে বাঁচার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

কোন গুনাহ হয়ে গেলে তা প্রচার করা ঠিক নয়

যদি কারো দ্বারা কোন গুনাহ সংঘটিত হয়ে যায়, তবে তা অন্য কারো কাছে প্রকাশ করবে না।

عَنْ اَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ يَقُوْلُ : سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ : كُلُّ اَمَّتِيْ مُعَافًى اِلَّاَ الْمُجَاهِرِيْنَ وَاِنَّ مِنَ الْمَجَانَةِ اَنْ يَّعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلاً ثُمَّ يُصْبِحَ وَقَدْ سَتَرَهُ اللهُ فَيَقُوْلَ يَا فُلاَنُ عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهٗ وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللهِ عَنْهُ

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন, ‘‘আমার সকল উম্মত নিরাপদে রয়েছে। অর্থাৎ ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু সেসব লোক ব্যতীত যারা প্রকাশ্যে পাপ করে বেড়ায়। সে রাত্রিবেলা কোন পাপকর্ম করে তারপর সকালে বলে বেড়ায় যে, হে অমুক! আমি গত রাতে অমুক অমুক পাপকর্ম করেছি। অথচ আল্লাহ তা‘আলা তার পাপ গোপন রেখেছিলেন।’’

(বুখারী হা: ৬০৬৯, মুসলিম হা: ৭৬৭৬)

অতএব কোন মুমিন বান্দার জন্য নিজ গুনাহ অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। সে যদি নিজ গুনাহ মানুষের কাছ থেকে গোপন রাখে, তবে আল্লাহ তা‘আলাও তার গুনাহ গোপন রাখবেন।