hadith book logo

গীবত থেকে বাঁচার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

তওবার শেষ সময়

মৃত্যু এসে গেলে (মুমূর্ষ অবস্থায়) তওবা কবুল হয় না :

وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السَّيِّئَاتِ حَتّٰى اِذَا حَضَرَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ اِنِّي تُبْتُ الْاٰنَ وَلَا الَّذِيْنَ يَمُوْتُوْنَ وَهُمْ كُفَّارٌ اُولٰئِكَ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَلِيْمًا

তাদের জন্য কোন তওবা নেই যারা পাপ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয়, তখন বলে আমি এখন তওবা করছি এবং তাদেরও তওবা নেই যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। এদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি। (সূরা নিসা- ১৮)

সূর্য পশ্চিম দিক হতে উদিত হলে তওবা কবুল হবে না :

সূর্য পশ্চিম দিক হতে উদিত হওয়া কিয়ামতের একটি বিশেষ আলামত। যে কারণে মৃত্যু এসে গেলে আল্লাহ তা‘আলা বান্দার তওবা কবুল করবেন না, ঠিক সে কারণেই তিনি সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার পর কারো তওবা কবুল করবেন না।