১
গীবত থেকে বাঁচার উপায়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৮
তাড়াতাড়ি তওবা করা
নিজের তওবা নিজেকেই করতে হয়, আর তা করতে হয় পাপ করার পর পরই। আর তওবা হচ্ছে পাপকাজ ছেড়ে দিয়ে নেকআমল শুরু করা। যে ব্যক্তি মৃত্যুর নিকটবর্তী হয়ে যায় তার আর নেকআমল করার সুযোগ থাকে না। তাই প্রতিটি মানুষের উচিত কোন পাপ হয়ে গেলে, তাড়াতাড়ি তওবা করা এবং গুনাহের কাজ ছেড়ে দিয়ে ভাল কাজ করা। কারণ মানুষের জীবনের কোন নিশ্চয়তা নেই। কতদিন জীবিত থাকবে এবং কখন মারা যাবে এ সম্পর্কে সে অবগত নয়। বিধায় তার উচিত যত দ্রুত সম্ভব নিজ গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা। কেননা সে যদি আল্লাহর হক ও বান্দার হক নিয়ে মারা যায় তবে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
বান্দাকে এ পরিণতি থেকে রক্ষা করার জন্য আল্লাহ পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে তাড়াতাড়ি তওবা করার জন্য তাগিদ দিয়েছেন। তিনি বলেন-
اِنَّمَا التَّوْبَةُ عَلَى اللهِ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السُّوْءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوْبُوْنَ مِنْ قَرِيْبٍ فَاُولٰئِكَ يَتُوْبُ اللهُ عَلَيْهِمْ وَكَانَ اللهُ عَلِيْمًا حَكِيْمًا
‘‘আল্লাহ কেবল তাদের তওবাই কবুল করেন, যারা অজ্ঞতাবশত পাপ করে ফেলে, অতঃপর তাড়াতাড়ি তওবা করে নেয়। এসব লোকের তওবাই আল্লাহ কবুল করেন। আর আল্লাহ জ্ঞানী ও প্রজ্ঞাময়।’’ (সূরা নিসা- ১৭)
তাছাড়া মৃত্যু আসার পূর্বে এবং সূর্য পশ্চিম দিক হতে উদিত হওয়ার পূর্বেই তওবা করতে হবে। কেননা, এ দু’সময় আল্লাহ তা‘আলা কারো কোন তওবা কবুল করবেন না। রাসূল ﷺ বলেছেন-
مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا تَابَ اللهُ عَلَيْهِ
‘‘যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগেই তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন।’’ (মুসলিম হা:৭০৩৬)