১
শিরক
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২
আশ্-শিরকুল খফী বা গোপন শিরক বলতে কি বোঝায়?
গোপন শিরক হচ্ছে হৃদয়ের এমন ইচ্ছা বা মুখের এমন কথা, যাতে আল্লাহ ও গায়রুল্লাহ সমান হয়ে যায়। অথচ সে ইচ্ছা বা কথা এমন সংগোপনে বিরাজ করে যে, তাকে সহজে শিরক হিসেবে চিহ্নিত করা যায় না। এ শিরক কখনো ‘শিরকে আকবার’ আবার কখনো ‘শিরকে আসগার’ হয়ে থাকে। গোপনীয়তার কারণে এ শিরকে লিপ্ত ব্যক্তি সঠিকভাবে তা নির্ণয় করতে পারে না। তাই বড় শিরক হওয়া সত্বেও তাকে ছোট শিরক মনে করে। আবার ছোট শিরক হওয়া সত্বেও তাকে বড় শিরক মনে করে।
প্রকৃতপক্ষে এ প্রকারটি ‘শিরকে আকবার’ ও ‘শিরকে আসগার’ এর মধ্যে দোদুল্যমান একটি প্রকার, যা গোপন ও দুর্বোধ্য; আর তা অতি সংগোপনে অতি সন্তপর্নে ইচ্ছা ও কথার মধ্যে মিশে থাকে। এ প্রকারের শিরক কঠিন কালো পাথরের উপর কালো পিপড়ার গুটি গুটি পায়ে চলার চেয়েও সূক্ষ্ম ও গোপন হয়ে থাকে। (আশ্ শিরকু ওয়া মাজাহিরুহু ৬৩)
عَنْ أَبِيْ سَعِيْدٍ قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُوْلُ اللهِ وَنَحْنُ نَتَذَاكَرُ الْمَسِيْحَ الدَّجَّالَ فَقَالَ أَلَا أُخْبِرُكُمْ بِمَا هُوَ أَخْوَفُ عَلَيْكُمْ عِنْدِيْ مِنْ الْمَسِيْحِ الدَّجَّالِ قَالَ قُلْنَا بَلٰى فَقَالَ الشِّرْكُ الْخَفِيُّ أَنْ يَقُوْمَ الرَّجُلُ يُصَلِّيْ فَيُزَيِّنُ صَلَاتَهٗ لِمَا يَرٰى مِنْ نَظَرِ رَجُلٍ
আবু সাঈদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ﷺ আমাদের নিকট আসলেন- যখন আমরা দাজ্জালের বিষয়ে আলোচনা করছিলাম এবং বললেন, আমি কি তোমাদেরকে ঐ বিষয় সম্পর্কে জানাব না, যাকে আমি তোমাদের ব্যাপারে ভয় করি, এমনকি দাজ্জালের ফিৎনা থেকেও অধিক? এটা হলো লুকানো শিরক। এক ব্যক্তি সালাতের জন্য দাঁড়ায় এবং তার সালাত সুন্দর করে; কারণ সে মনে করে যে, লোকজন তাকে দেখছে। (সুনানে ইবনে মাজাহ- ৪২০৪)