১
শিরক
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
اَلرِّيَاءُ (আর-রিয়া) তথা লোক দেখানো আমল
اَلرِّيَاءُ (আর-রিয়া) শব্দের আভিধানিক অর্থ হলো- লোক দেখানো, অবলোকন করানো, দৃশ্যমান করা। ইসলামী শরীয়তের পরিভাষায় ‘রিয়া’ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন আমল করার অভিনয় করা; অথচ নিয়্যত থাকে আল্লাহ্ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জন করা। হতে পারে নিয়্যতটি সম্পূর্ণ মিথ্যা নিয়্যত, যেথায় যে ব্যক্তি আমলটি করছে আল্লাহ তা‘আলার ব্যাপারে তার কোন চেতনা নাই; অথবা হতে পারে এটা আংশিকভাবে মিথ্যা নিয়্যত, যেথায় ব্যক্তির অন্তরে আল্লাহ্ আছে, কিন্তু এই সময়ে অন্য মানুষের প্রশংসা পাওয়ার ইচ্ছা করে। এই সংজ্ঞা হতে দেখা যায় যে, ‘রিয়া’ অন্তরে সৃষ্টি হয়।