hadith book logo

শিরক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

অসীলার ক্ষেত্রে শিরকী দিকসমূহ

মৃতদের মাধ্যমে অসিলা খোঁজার নামে বর্তমানে যা কিছু হচ্ছে যেমন- তাদের কাছে কোন প্রয়োজনীয় জিনিস চাওয়া, সাহায্য চাওয়া, পরকালীন মুক্তি কামনা করা ইত্যাদি সবকিছুই শিরকের অন্তর্ভুক্ত গোনাহ। কেননা অসিলার অর্থ হল, আল্লাহ্র নিকটবর্তী হওয়া, যা কেবল ঈমান এবং নেক কাজের দ্বারা সম্ভব। অন্যদিকে মৃতদের কাছে জিকির">দোয়া করা আল্লাহ্ হতে মুখ ফিরানোর নামান্তর, এমনকি তা বড় শিরকের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ্ (সুব) বলেন:

﴿وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللهِ مَا لَا يَنْفَعُكَ وَلَا يَضُرُّكَ فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِنَ الظَّالِمِيْنَ ﴾

আল্লাহ্ ছাড়া এমন অন্যের কাছে দোয়া কর না, যারা না পারে তোমার উপকার করতে এবং না পারে তোমার ক্ষতি করতে। যদি তা কর তবে নিশ্চয় তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। (সূরা ইউনুস ১০: ১০৬)