১
শিরক
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৪
মাযারে, ওরসে পীর-ফকিরদের উদ্দেশ্যে যবেহ করা, দান করা
পশু যবেহ করা, দান-সাদাকা করা গুরুত্বপূর্ণ ইবাদত। এগুলো যখন আল্লাহর নামে করলে আল্লাহর ইবাদত হয় তখন আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহর নামে করলে সেই গাইরুল্লাহর ইবাদত হয়। আল গাইরুল্লাহর ইবাদত শিরক। কেননা সকল প্রকার ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই সংরক্ষিত। আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন,
﴿قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ ﴾
বলুন, আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ (সবই) আল্লাহ রাববুল আলামীনের উদ্দেশ্যে নিবেদিত, যার কোন শরিক নেই।
(সূরা আনআম : ১৬২)
অপর আয়াতে আল্লাহ তা‘আলা ইরশাদ করেন :
﴿فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ﴾
আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত পড়ুন এবং কুরবানী করুন।
(সূরা কাউসার ১০৮:২)
হাদীসে ইরশাদ হয়েছে:
عَنْ أَبِى الطُّفَيْلِ قَالَ قُلْنَا لِعَلِىِّ بْنِ أَبِى طَالِبٍ أَخْبِرْنَا بِشَىْءٍ أَسَرَّهُ إِلَيْكَ رَسُوْلُ اللهِ - فَقَالَ مَا أَسَرَّ إِلَىَّ شَيْئًا كَتَمَهُ النَّاسَ وَلٰكِنِّىْ سَمِعْتُهٗ يَقُوْلُ : لَعَنَ اللهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللهِ وَلَعَنَ اللهُ مَنْ اَوٰى مُحْدِثًا وَلَعَنَ اللهُ مَنْ لَعَنَ وَالِدَيْهِ وَلَعَنَ اللهُ مَنْ غَيَّرَ الْمَنَارَ
আবু তুফাইল থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আলী ইবনে আবু তালেব (রাঃ)-কে অনুরোধ করলাম যে, আপনি আমাদেরকে এমন কিছু সম্পর্কে বলুন, যা শুধুমাত্র আপনাকে রাসূলুল্লাহ ﷺ গোপনে দান করেছেন। আলী (রাঃ) বললেন, না! আমাকে রাসূলুল্লাহ ﷺ গোপনে এমন কিছু বলেননি, যা অন্যের থেকে গোপন করেছেন। তবে আমি রাসূলুল্লাহ ﷺ-কে (চারটি বিষয়ে) বলতে শুনেছি- (ক) যে ব্যক্তি গাইরুল্লাহর উদ্দেশ্যে (পশু) যবেহ করে তার উপর আল্লাহর লানত। (খ) যে ব্যক্তি কোন বিদআতীকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর লানত। (গ) যে ব্যক্তি নিজ পিতা-মাতাকে অভিশাপ দেয় তার উপর আল্লাহর লানত। (ঘ) যে ব্যক্তি জমির সীমানা (চিহ্ন) পরিবর্তন করে তার উপর আল্লাহর লানত। (সহীহ মুসলিম ৫২৪০)
পূর্বে উল্লেখিত দু’ব্যক্তির হাদীসটি যাদের একজন জাহান্নামে গিয়েছিল মূর্তিকে মাছি দেয়ার কারণে, এটিও এ বিষয়ের একটি দলীল।