১
শিরক
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৭
বালা-মুসীবত দূর করার উদ্দেশ্যে রিং, তাগা (সূতা) ইত্যাদি পরিধান করা
আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন:
﴿قُلْ أَفَرَأَيْتُمْ مَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللهِ إِنْ أَرَادَنِيَ اللهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهٖ﴾
(হে রাসূল) আপনি বলে দিন, তোমরা কি মনে করো, আল্লাহ যদি আমার কোন ক্ষতি করতে চান তাহলে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো, তারা কি তাঁর (নির্ধারিত) ক্ষতি হতে আমাকে রক্ষা করতে পারবে? (সূরা যুমার ৩৯:৩৮)
হাদীসে ইরশাদ হয়েছে:
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ النَّبِيَّ أَبْصَرَ عَلٰى عَضُدِ رَجُلٍ حَلْقَةً أُرَاهُ قَالَ مِنْ صُفْرٍ فَقَالَ وَيْحَكَ مَا هٰذِهٖ قَالَ مِنْ الْوَاهِنَةِ قَالَ أَمَا إِنَّهَا لَا تَزِيْدُكَ إِلَّا وَهْنًا اِنْبِذْهَا عَنْكَ فَإِنَّكَ لَوْ مِتَّ وَهِيَ عَلَيْكَ مَا أَفْلَحْتَ أَبَدًا
ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত। (তিনি বলেন) একদা রাসূলুল্লাহ ﷺ এক ব্যক্তির বাহুতে রৌপের একটি রিং দেখতে পেলেন। রাসূলুল্লাহ ﷺ বললেন, ওহে হতভাগা! এটা কি? সে বললো, এটা দুর্বলতা দূর করার জন্য দেয়া হয়েছে। তিনি বললেন, এটা খুলে ফেলো। কারণ এটা তোমার দুর্বলতাকেই শুধু বৃদ্ধি করবে। আর এটা তোমার সাথে থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তাহলে তুমি কখনো সফলকাম হবে না।
(মুসতাদরাকে হাকেম ৭৫০২; সহীহ ইবনে হিববান ৬০৮৫)
একটি ‘‘মারফু’’ হাদীসে বর্ণিত হয়েছে:
عن عُقْبَةَ بْنِ عَامِرٍ يَقُوْلُ سَمِعْتُ رَسُوْلَ اللهِ يَقُوْلُ مَنْ تَعَلَّقَ تَمِيْمَةً فَلَا أَتَمَّ اللهُ لَهٗ وَمَنْ تَعَلَّقَ وَدَعَةً فَلَا وَدَعَ اللهُ لَهٗ
উকবা ইবনে আমের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি, যে ব্যক্তি তাবিজ ঝুলায় (পরিধান করে) আল্লাহ যেন তার আশা পূরণ না করেন। যে ব্যক্তি কড়ি, শঙ্খ বা শামুক ঝুলায় আল্লাহ যেন তাকে রক্ষা না করেন। (মুসনাদে আহমাদ ১৭৪০৪; মুসনাদে আবী ই‘য়ালা ২৯৬)