hadith book logo

শিরক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

‘আল্লাহ এবং আপনি যা চেয়েছেন’ বলা

হাদীসে ইরশাদ হয়েছে:

عَنْ قُتَيْلَةَ امْرَأَةٍ مِنْ جُهَيْنَةَ أَنَّ يَّهُوْدِيًّا أَتَى النَّبِيَّ فَقَالَ إِنَّكُمْ تُنَدِّدُوْنَ وَإِنَّكُمْ تُشْرِكُوْنَ تَقُوْلُوْنَ مَا شَاءَ اللهُ وَشِئْتَ وَتَقُوْلُوْنَ وَالْكَعْبَةِ فَأَمَرَهُمْ النَّبِيُّ إِذَا أَرَادُوْا أَنْ يَّحْلِفُوْا أَنْ يَّقُوْلُوْا وَرَبِّ الْكَعْبَةِ وَيَقُوْلُوْنَ مَا شَاءَ اللهُ ثُمَّ شِئْتَ

জুহাইনা গোত্রের জনৈক মহিলা সাহাবী কুতাইলা (রাঃ) থেকে বর্ণিত। (তিনি বলেন) একদা এক ইয়াহুদী রাসূলুল্লাহ ﷺ এর কাছে এসে বললো, আপনারাও তো আল্লাহর সাথে শিরক করে থাকেন। কারণ আপনারা বলে থাকেন যে, আল্লাহ এবং আপনি যা চেয়েছেন। আপনারা আরো বলে থাকেন যে, কাবার কসম (এগুলোতো স্পষ্ট শিরক)। এরপর রাসূলুল্লাহ ﷺ বললেন, যখন তোমরা কোন ব্যাপারে কসম বা হলফ করতে চাইবে, তখন বলবে- ‘কাবার রবের কসম’। আর বলবে- ‘আল্লাহ যা চেয়েছেন অতঃপর আপনি যা চেয়েছেন’। (সুনানে নাসায়ী ৩৭৮২)

অপর হাদীসে ইরশাদ হয়েছে:

عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ مَا شَاءَ اللهُ وَشِئْتَ فَقَالَ لَهُ النَّبِيُّ أَجَعَلْتَنِيْ وَاللهَ عَدْلًا بَلْ مَا شَاءَ اللهُ وَحْدَهٗ

ইবনে আববাস (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ এর উদ্দেশ্যে বললো, আপনি এবং আল্লাহ যা ইচ্ছা করেছেন (তাই হয়েছে)। তখন রাসূলুল্লাহ ﷺ বললেন, তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেললে? বরং আল্লাহ যা এককভাবে ইচ্ছা করেছেন (তাই হয়েছে)।

(মুসনাদে আহমদ ১৮৩৯; সুনানে বায়হাকী ৫৬০৩)

অপর হাদীসে ইরশাদ হয়েছে:

عَنِ الطُّفَيْلِ أَخِىْ عَائِشَةَ قَالَ قَالَ رَجُلٌ مِنَ الْمُشْرِكِيْنَ لِرَجُلٍ مِنَ الْمُسْلِمِيْنَ نِعْمَ الْقَوْمُ أَنْتُمْ لَوْلَا أَنَّكُمْ تَقُوْلُوْنَ مَا شَاءَ اللهُ وَشَاءَ مُحَمَّدٌ . فَسَمِعَ النَّبِىُّ فَقَالَ : لَا تَقُوْلُوْا مَا شَاءَ اللهُ وَشَاءَ مُحَمَّدٌ وَلٰكِنْ قُوْلُوْا مَا شَاءَ اللهُ ثُمَّ شَاءَ مُحَمَّدٌ

আয়েশা (রাঃ) এর ভাই তুফায়েল (রাঃ) থেকে বর্ণিত। একদা একজন মুশরিক একজন মুসলিমকে উদ্দেশ্য করে বললো, তোমরা কতই না ভাল সম্প্রদায় যদি ‘‘আল্লাহ যা ইচ্ছা করেছেন এবং মুহাম্মদ ﷺ যা ইচ্ছা করেছেন’’- একথা না বলতে। একথা শুনে রাসূলুল্লাহ ﷺ বললেন, ‘‘আল্লাহ যা ইচ্ছা করেছেন এবং মুহাম্মদ (স:) যা ইচ্ছা করেছেন’’- একথা তোমরা বলো না; বরং তোমরা বলো, ‘‘এককভাবে আল্লাহ যা ইচ্ছা করেছেন, তারপর মুহাম্মদ ﷺ যা ইচ্ছা করেন’’। (সুনানে দারমী ২৭৫৫; সুনানে ইবনে মাজাহ ২১১৮)