hadith book logo

শিরক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

আল্লাহ ব্যতীত বাপ-দাদা, পীর-দরবেশ কিংবা অন্যকিছুর নামে কসম করা শিরক

এ সম্পর্কে হাদীসে বর্ণিত হয়েছে,

عَنْ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ سَمُرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ - لَا تَحْلِفُوْا بِالطَّوَاغِىْ وَلَا بِاٰبَائِكُمْ

আবদুর রহমান ইবনে সামুরাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমরা তাগুতের নামে ও বাপ-দাদার নামে কসম করো না।

(সহীহ মুসলিম ৪৩৫১; সুনানে ইবনে মাজাহ ২০৯৫)

অপর হাদীসে ইরশাদ হয়েছে,

عَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ - لَا تَحْلِفُوْا بِاٰبَائِكُمْ وَلَا بِأُمَّهَاتِكُمْ وَلَا بِالْأَنْدَادِ وَلَا تَحْلِفُوْا إِلَّا بِاللهِ وَلَا تَحْلِفُوْا بِاللهِ إِلَّا وَأَنْتُمْ صَادِقُوْنَ

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমরা তোমাদের বাপ-দাদার নামে, মা-নানীর নামে এবং প্রতিমার নামে কসম করো না। আর তোমরা আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে শপথ করো না এবং তোমরা আল্লাহর নামে সত্য কসম ব্যতীত কসম করো না।

(সুনানে আবু দাউদ ৩২৫০; সুনানে নাসায়ী ৩৭৭৮)

অপর হাদীসে ইরশাদ হয়েছে:

عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ قَالَ سَمِعَ ابْنُ عُمَرَ رَجُلًا يَحْلِفُ لَا وَالْكَعْبَةِ فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ إِنِّى سَمِعْتُ رَسُوْلَ اللهِ - يَقُوْلُ : مَنْ حَلَفَ بِغَيْرِ اللهِ فَقَدْ أَشْرَكَ

সা‘দ ইবনে উবায়দা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা ইবনে উমর (রাঃ) এক ব্যক্তিকে এই বলে কসম করতে শুনলেন, ‘‘না! কাবার কসম!’’ তখন ইবনে উমর (রাঃ) তাকে বললেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করল সে অবশ্যই শিরক করল। (সুনানে তিরমিজি ১৫৩৫, সুনানে আবু দাউদ ৩২৫৩; মুসনাদে আহমদ ৬০৭২)