১
শিরক
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
শিরক না করার ফযীলত কি?
শিরক না করলে আল্লাহ তা‘আলা নিরাপত্তা দান করেন। আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন:
﴿اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْا إِيْمَانَهُمْ بِظُلْمٍ أُولٰئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُوْنَ﴾
যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলম (শিরক) দ্বারা কলুষিত করে নাই, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হেদায়েত প্রাপ্ত। (সূরা আন‘আম ৬:৮২)
শিরক না করলে আল্লাহ তা‘আলা শাস্তি দিবেন না। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
عَنْ مُعَاذٍ قَالَ كُنْتُ رِدْفَ النَّبِيِّ عَلٰى حِمَارٍ يُقَالُ لَهٗ عُفَيْرٌ فَقَالَ يَا مُعَاذُ هَلْ تَدْرِيْ حَقَّ اللهِ عَلٰى عِبَادِهٖ وَمَا حَقُّ الْعِبَادِ عَلَى اللهِ قُلْتُ اللهُ وَرَسُوْلُهٗ أَعْلَمُ قَالَ فَإِنَّ حَقَّ اللهِ عَلَى الْعِبَادِ أَنْ يَّعْبُدُوْهُ وَلَا يُشْرِكُوْا بِهٖ شَيْئًا وَّحَقَّ الْعِبَادِ عَلَى اللهِ أَنْ لَّا يُعَذِّبَ مَنْ لَّا يُشْرِكُ بِهٖ شَيْئًا فَقُلْتُ يَا رَسُوْلَ اللهِ أَفَلَا أُبَشِّرُ بِهِ النَّاسَ قَالَ لَا تُبَشِّرْهُمْ فَيَتَّكِلُوْا
মুয়ায (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উফাইর নামক একটি গাধার পিঠে নাবী ﷺ এর পেছনে বসেছিলাম। নাবী ﷺ আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জান বান্দার নিকট আল্লাহর হক্ কি? আমি বললাম, আল্লাহ এবং তাঁর রাসূলই ভালো জানেন। তিনি বললেন: বান্দাহর নিকট আল্লাহর হক্ হল বান্দাহ তাঁর ইবাদত করবে এবং তাঁর সাথে কাউকে শরীক করবে না। আর বান্দাহর নিকট আল্লাহর অধিকার হলো তাঁর সাথে কাউকে শরীক না করলে আল্লাহ তাকে শাস্তি প্রদান করবেন না। (সহীহ বুখারী ২৬৪৬)
শিরক না করলে জান্নাতে প্রবেশ করা যাবে। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ أَتَانِي اٰتٍ مِنْ رَبِّيْ فَأَخْبَرَنِي أَوْ قَالَ بَشَّرَنِيْ أَنَّهٗ مَنْ مَاتَ مِنْ أُمَّتِيْ لَا يُشْرِكُ بِاللهِ شَيْأً دَخَلَ الْجَنَّةَ قُلْتُ وَإِنْ زَنٰى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ زَنٰى وَإِنْ سَرَقَ
আবু যর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী ﷺ বলেছেন, জিব্রাঈল এসে আমাকে সুসংবাদ দিলেন, আল্লাহর সাথে শরীক্ স্থাপন না করে যে ব্যক্তি মারা যায় সে জান্নাত লাভ করবে। আবু যর বললেন, যদি সে চুরি করে এবং ব্যভিচার করে তবুও কি? নাবী ﷺ বললেন, হ্যাঁ- যদি সে চুরি করে এবং ব্যভিচার করে তবুও। (সহীহ বুখারী ১২৩৭)
অপর হাদীসে ইরশাদ হয়েছে:
عَنْ جَابِرٍ قَالَ أَتَى النَّبِىَّ - - رَجُلٌ فَقَالَ يَا رَسُوْلَ اللهِ مَا الْمُوْجِبَتَانِ فَقَالَ : مَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ وَمَنْ مَاتَ يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ النَّارَ
জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নাবী ﷺ এর নিকটে এসে জিজ্ঞেস করল, জান্নাত এবং জাহান্নাম ওয়াজিবকারী বস্ত্ত দু‘টি কি কি? তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার না বানিয়ে মৃত্যুবরণ করল সে জান্নাতী। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক বানিয়ে মারা গেল সে জাহান্নামী। (সহীহ মুসলিম ১৭৭)