hadith book logo

শিরক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

তাবিজ-কবজ ব্যবহার করা

একমাত্র আল্লাহই ভাল ভাগ্য ও মন্দ ভাগ্যের নিয়ন্ত্রক, কল্যাণ-অকল্যাণের মালিক, রোগ থেকে মুক্তিদাতা, সন্তানদাতা। তাবিজ কবজ ব্যবহার করে এসব কিছুর ব্যাপারে আল্লাহ ব্যতীত এগুলোর উপর নির্ভর করা হয়, যা শিরকের অন্তর্ভুক্ত। হাদীসে বর্ণিত হয়েছে :

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি যে,

إِنَّ الرُّقَى وَالتَّمَائِمَ وَالتِّوَلَةَ شِرْكٌ

ঝাড়ফূঁক, তাবিজ-কবজ এবং যাদুটোনা ব্যবহার করা শিরক।

(সুনানে আবু দাউদ ৩৮৮৫, সুনানে ইবনে মাজাহ ৩৫৩০; মুসনাদে আহমদ ৩৬১৫)

আবদুল্লাহ বিন উকাইম থেকে মারফু’ হাদীসে বর্ণিত আছে,

وَمَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ

যে ব্যক্তি কোন জিনিস (অর্থাৎ তাবিজ- কবজ) লটকায় সে উক্ত জিনিসের দিকেই সমর্পিত হয় (অর্থাৎ এর কুফল তার উপরই বর্তায়)।

(সুনানে নাসায়ী ৪০৯০; মুসনাদে আহমাদ ১৮৭৮১; সুনানে তিরমিজি ২০৭২)

যেসব ঝাড়ফুঁক শিরকমুক্ত তা দলিলের মাধ্যমে খাস করা হয়েছে। তাই রাসূলুল্লাহ ﷺ চোখের দৃষ্টি লাগা এবং সাপ বিচ্ছুর বিষের ব্যাপারে ঝাড়-ফুঁকের অনুমতি দিয়েছেন।