hadith book logo

শিরক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

নবী ﷺ এর সম্মানের অসিলা খোঁজা

অনেকেই আল্লাহর কাছে কোন কিছু প্রার্থনা করার ক্ষেত্রে নবী ﷺ এর সম্মানের অসিলা অনুসন্ধান করে থাকে। যেমন- বলে থাকে যে, হে আমার রব! রাসূলুল্লাহ ﷺ-এর অসিলায় আমাকে রোগমুক্ত কর। এটা স্পষ্ট বিদ’আত। কারণ সাহাবীরা কেউ এটা করেননি। তবে খলীফা উমর (রাঃ) রাসূলুল্লাহ ﷺ-এর চাচা আববাস (রাঃ)-এর অসিলায় জিকির">দোয়া করেছিলেন। কিন্তু সেটা করেছেন কেবলমাত্র তার জীবিত অবস্থায়; মৃত অবস্থায় নয়। হাদীসটি নিম্নরূপ:

عَنْ أَنَسٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ اللهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا قَالَ فَيُسْقَوْنَ

আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি দেখা দিত, তখন উমর (রাঃ) আববাস ইবনে আব্দুল মুত্তালিব (রাঃ) এর মাধ্যমে বৃষ্টির জন্য দোয়া করাতেন। তিনি বলতেন, হে আল্লাহ! আমরা তোমার নবীর মাধ্যমে ওসীলা করে দোয়া করতাম; অতঃপর তুমি আমাদেরকে বৃষ্টি দিতে। আর এখন আমরা ওসীলা করছি আমাদের নবীর চাচা আববাস (রাঃ) এর মাধ্যমে। সুতরাং তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ কর। আনাস (রাঃ) বলেন, অতঃপর বৃষ্টি বর্ষিত হত। (সহীহ বুখারী ১০১০)