১
শিরক
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৭
বরকত হাসিলের জন্য গাছের নিকট ভোগ দেয়া
হ্যাঁ! বরকত হাসিলের জন্য গাছের নিকট ভোগ দেয়া, সুতা বাঁধা শিরক। হাদীসে বর্ণিত হয়েছে,
عَنْ أَبِيْ وَاقِدٍ اللَّيْثِيِّ أَنَّهُمْ خَرَجُوْا عَنْ مَكَّةَ مَعَ رَسُوْلِ اللهِ إِلٰى حُنَيْنٍ قَالَ وَكَانَ لِلْكُفَّارِ سِدْرَةٌ يَّعْكُفُوْنَ عِنْدَهَا وَيُعَلِّقُوْنَ بِهَا أَسْلِحَتَهُمْ يُقَالُ لَهَا ذَاتُ أَنْوَاطٍ قَالَ فَمَرَرْنَا بِسِدْرَةٍ خَضْرَاءَ عَظِيْمَةٍ قَالَ فَقُلْنَا يَا رَسُوْلَ اللهِ اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ فَقَالَ رَسُوْلُ اللهِ قُلْتُمْ وَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهٖ كَمَا قَالَ قَوْمُ مُوْسٰى ﴿ اِجْعَلْ لَّنَا إِلٰهًا كَمَا لَهُمْ اٰلِهَةً﴾ قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ إِنَّهَا لَسُنَنٌ لَتَرْكَبُنَّ سُنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ سُنَّةً سُنَّةً
আবু ওয়াকেদ আল লাইছী থেকে বর্ণিত। (তিনি বলেন) একদা সাহাবায়ে কিরামগণ রাসূলুল্লাহ ﷺ এর সাথে মক্কা থেকে বের হয়ে হুনাইনে যাচ্ছিলেন। পথিমধ্যে কাফিরদের জন্য একটি বড়ই গাছ ছিল; তারা (বরকতের জন্য) গাছটির নিকট অবস্থান করত এবং তাতে অস্ত্র ঝুলিয়ে রাখত। সেটাকে ‘যাতে আনওয়াত’ বলা হতো। (বর্ণনাকারী বলেন) অতঃপর আমরা একটি সবুজ বড় বরই গাছের নিকট দিয়ে যাচ্ছিলাম। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের জন্য একটি ‘যাতে আনওয়াত’ নির্ধারণ করে দিন। রাসূলুল্লাহ ﷺ বললেন, (সুবহানাল্লাহ) ঐ সত্ত্বার শপথ, যার হাতে আমার প্রাণ! তোমাদের কথাটি মুসা (আঃ) এর সম্প্রদায়ের অনুরূপ। আর তা হলো- ‘‘আপনি আমাদের জন্য মা’বুদ বানিয়ে দিন, যেমনিভাবে তাদের মা’বুদ রয়েছে।’’ তারপর রাসূলুল্লাহ ﷺ বললেন, নিশ্চয় এটি (মানুষের) একটি নীতি। তোমরা এমন নীতির অনুকরণ করবে, যে নীতির উপর তোমাদের পূর্ববর্তীরা ছিল। (সুনানে তিরমিজি ২১৮০; মুসনাদে আহমদ ২১৮৯৭; )