hadith book logo

শিরক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

নেককার ব্যক্তিদের কবরের ব্যাপারে সীমালংঘন গাইরুল্লাহর ইবাদতের দিকে নিয়ে যায়

ইমাম মালেক (রহ.) মুয়াত্তায় বর্ণনা করেন,

عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنِ النَّبِيِّ قَالَ اللّٰهُمَّ لَا تَجْعَلْ قَبْرِيْ وَثَنًا يُعْبَدُ اِشْتَدَّ غَضَبُ اللهِ عَلٰى قَوْمٍ اِتَّخَذُوْا قُبُوْرَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ

আত্বা ইবনে ইয়াসার (রাঃ) হতে বর্ণিত। তিনি নবী ﷺ হতে বর্ণনা করে বলেন, হে আল্লাহ! আমার কবরকে এমন মূর্তিতে পরিণত করো না, যার ইবাদত করা হয়। সেই জাতির উপর আল্লাহর কঠিন গজব নাযিল হয়েছে, যারা নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে।

(মুয়াত্তা মালেক ৪১৪; মুসনাদে আহমদ ৭৩৫৮)

অপর হাদীসে ইরশাদ হয়েছে:

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُوْلُ اللهِ - زَائِرَاتِ الْقُبُوْرِ وَالْمُتَّخِذِيْنَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ

ইবনে আববাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ কবর যিয়ারতকারী মহিলাদেরকে এবং যারা কবরকে মসজিদে পরিণত করে ও (কবরে) বাতি জ্বালায় তাদেরকে অভিসম্পাত করেছেন। (সুনানে তিরমিজি ৩২০; সুনানে আবু দাউদ ৩২৩৮; সুনানে নাসায়ী ২০৪২; শায়খ আলবানী র. হাদীসটিকে হাসান বলেছেন)