hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

প্রশ্ন (৮): তাওয়াফের দু‘রাকাআত সালাত আদায়ের স্থান আমাদের জন্য নির্দিষ্ট করে বলুন,

উত্তর (৮): তাওয়াফের দু‘রাকা‘আত সালাত আদায়ের সুন্নাত নিয়ম হলো, মাকামে ইবরাহিমের পেছনে এমনভাবে দাঁড়াবে যেন মাকামে ইবরাহিম তার ও বায়তুল্লাহর মাঝে থাকে। আর যদি মাকামে ইবরাহিম নিকটবর্তী হয় তবে তা উত্তম। যদি তা সহজ না হয় তবে এ দু‘রাকআত সালাত মাকামে ইবরাহীমের দূরবর্তী কোন স্থান থেকে আদায় করলেও জায়েয হবে। তবে গুরুত্বপূর্ণ কথা হলো মাকামে ইবরাহীমকে কা‘বা ও তার মাঝে রাখবে। আর সেটাও যদি সহজ না হয় তাহলে মসজিদে হারামের যে কোনো স্থান থেকে দু‘রাক‘আত সালাত আদায় করা যাবে। এতে কোনো অসুবিধা নেই।