hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

প্রশ্ন (২) মক্কা শরীফে রমযানের সিয়াম সাধনার ব্যাপারে কোনো সহীহ হাদীস পাওয়া যায় কি? অধিক পরিমাণে তাওয়াফের ফযীলত সম্পর্কেও সহীহ হাদীস আছে কি?

উত্তর (২): প্রশ্নটির প্রথম অংশ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহীহ হাদীস মক্কায় রোযা রাখার ফযীলত সম্পর্কে নেই। তবে নামাযের ন্যায় মক্কায় সিয়াম সাধনার ফযীলত সম্পর্কে যঈফ (দুর্বল) হাদীস রয়েছে।

আর অধিক তাওয়াফের বিষয়টি হলো যেহেতু তাওয়াফ করা নেক কাজসমূহের অন্যতম। আর নেককাজ অধিক পরিমাণে করাও উত্তম। আল্লাহ তা‘আলা বলেন-

﴿وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيۡرَ ٱلزَّادِ ٱلتَّقۡوَىٰۖ﴾ [ البقرة : ١٩٧ ]

“তোমরা পাথেয় অবলম্বন কর। আর নিশ্চয় উত্তম পাথেয় হলো তাকওয়া।” [সূরা আল-বাকারাহ: ১৯৭] কিন্তু যখন মওসুমের সময় হয় হজ্বের মওসুম অথবা ওমরার মওসুম তখন সাধারণ মানুষের অধিক পরিমাণে তাওয়াফ করা উচিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুকরণে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্বের ক্ষেত্রে তাওয়াফে হজ্ব, তাওয়াফে কুদুম, তাওয়াফে ইফাদাহ ও বিদায়ী তাওয়াফ ব্যতীত অন্য কোনো তাওয়াফ করেন নি। আর এটা হলো তাওয়াফকারীদের জন্য স্বাচ্ছন্দে তাওয়াফের সুযোগ তৈরী করে দেওয়ার জন্য।