hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

প্রশ্ন (৩৮): আমাদের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ভাইগণ সম্পর্কে আপনার কী বক্তব্য? যারা অন্যদেরকে নিজেদের স্থলাভিষিক্ত করে নিজেরা সাওয়াবের আশায় এবং হারামে বহুগুণ সাওয়াব পাওয়ার মানসে ওমরার উদ্দেশ্যে মক্কায় আগমন করে, অথচ তারা মসজিদের লোকদের থেকে অনুমতি নেয় না, এমনকি হজ্জ ও ওয়াকফ মন্ত্রণালয় থেকেও অনুমতি নেয় না। এমনকি তাদের কেউ কেউ এমন কিছু সংখ্যক লোকদের দায়িত্ব প্রদান করে আসে যারা এ কাজের জন্য উপযুক্ত নয়। অনুরূপভাবে সেসব রাষ্ট্রের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর ব্যাপারে আপনার কী মত যারা তাদের উপর অর্পিত কাজসমূহ ত্যাগ করে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সওয়াবের আশায় এবং হারামে সালাত আদায়ের বহুগুণ সওয়াব নিতে ওমরা করতে চলে আসে?

উত্তর (৩৮): এক্ষেত্রে আমার বক্তব্য হলো, নিশ্চয় তাদের কাজের মধ্যে থাকা ওমরায় যাওয়ার চেয়ে উত্তম। কেননা তারা তাদের কাজে থাকলে ওয়াজিব আদায় করা হবে, যাতে অবহেলা করলে গুনাহগার হবে। পক্ষান্তরে তাদের ওমরা করতে যাওয়া একটি নফল কাজ, যা ছেড়ে দেওয়াতে কোনো শাস্তি নেই।

আর এ কারণে আমার উপদেশ সেসব ভাইদের জন্য যারা এসব কাজ করেন একমাত্র সওয়াবের আশায়, আমি তাদের বলব, নিশ্চয় তোমাদের নিজ নিজ কর্মে থাকা ও কাজ করার মধ্যে সাওয়াব রয়েছে। আর ওয়াজিব দায়িত্ব ছেড়ে দিয়ে তোমাদের ওমরা করতে যাওয়া, নিরাপদ থাকার চেয়ে গোনাহে নিপতিত হওয়ার অধিক নিকটবর্তী।