hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

প্রশ্ন(৩৭): যে ব্যক্তি হজ্জ বা ওমরা করতে আসে এবং মক্কার অন্যান্য মসজিদে সালাত আদায় করে, তবে কি সেসব মসজিদেও অনেকগুণ সওয়াব পাওয়া যায় যা মাসজিদে হারামে পাওয়া যায়?

উত্তর (৩৭): মাসজিদে হারামে যে অধিক পরিমাণে সওয়াব পাওয়া যায় তা অন্যস্থানে পাওয়া যায় না। কেননা সহীহ মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

«صَلاَةٌ فِى مَسْجِدِى هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّمَسْجِدَ الْكعبة» .

‘‘আমার মসজিদে (মসজিদে নববীতে) সালাত আদায় করা কা‘বার মসজিদ ব্যতীত অন্যত্র সালাত আদায়ের চেয়ে এক হাজার গুণ বেশি শ্রেষ্ঠ’’। আলোচ্য হাদীসে কা‘বার মসজিদকে নির্দিষ্ট করা হয়েছে। তবে এটা বলা যায় যে, হারাম এলাকার মাসজিদসমূহে সালাত আদায় করা অন্যান্য স্থানের মসজিদসমূহে সালাত আদায় করা থেকে উত্তম; যেহেতু তা হারাম বা সম্মানিত এলাকায় অবস্থিত।