১
আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ
লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
প্রশ্ন (৬) হিজরে ইসমাঈলের মধ্যে প্রবেশকারী তথা ডান পাশে হিজরে ইসমাঈল ও বামে কাবাকে রেখে তাওয়াফের বিধান কি?
উত্তর (৬): প্রশ্নকারী কর্তৃক কাবার সে অংশকে হিজরে ইসমাঈল বা ইসমাইলের পাথর বা হিজর বলে ব্যাখ্যা করা ভুল। কেননা এ অংশটি ইসমাঈলের সাথে সংশ্লিষ্ট নয়। ইসমাঈল এটাকে চিনতেনই না। এ অংশটি কুরাইশরা যখন কাবা নির্মাণের ইচ্ছা পোষণ করেছিল সে সময়ে বাইরে রেখে দেওয়া হয়। কারণ তারা এর প্রথম ভিত্তি ইবরাহীমের নির্মাণের আদলে নির্মাণ করার জন্য পর্যাপ্ত মালামাল সংগ্রহ করতে পারে নি, ফলে এ অবস্থায় স্থানটিকে তারা ঘিরে রেখেছে। এজন্য এটাকে হিজর বলে। অনুরূপভাবে এটাকে হাতীমও বলা হয়। কেননা এটা কাবার চূর্ণ অংশ। আর তার অধিকাংশ স্থান কাবার অংশ। এর উপর ভিত্তি করে বলা যায়, যখন কোনো মানুষ তাওয়াফের সময় এটার ভিতর দিয়ে প্রবেশ করে বিপরীত দিকের দরজা দিয়ে বের হলো নিশ্চয় তার চক্করটি পূর্ণ করল না। কারণ চক্কর হতে হলে অবশ্যই তাকে কা‘বা ও হাতীম উভয়টিকে চক্করের ভিতরে রেখে তা করতে হবে। অতএব, যদি কেউ কোনো তাওয়াফের চক্করে হাতীমের ভিতর দিয়ে প্রবেশ করে অপর দিক দিয়ে পার হলো, তাহলে তার তাওয়াফ সহীহ হবে না। তার কর্তব্য হলো এটাকে পূণরায় করা। তাই যারা হাতীমের ভিতর দিয়ে কোনো চক্কর দিয়ে কা‘বার তাওয়াফ করবে সে তাওয়াফের কারণে যা অর্জিত হওয়ার তার কিছুই অর্জন করবে না, সুতরাং ইহরাম থেকে প্রাথমিক হালাল হওয়ার যে সুবিধা তাওয়াফ করার মাধ্যমে অর্জন করতে পারত সেটার অধিকারী সে হবে না। যখন প্রাথমিক হালাল হওয়া প্রাথমিক তাওয়াফের উপর নির্ভরশীল থাকে। আর নিশ্চয় এক্ষেত্রে আমি পছন্দ করি এ সংবাদ সরবরাহ করতে যে, যারা হজ্ব ও ওমরা করার ইচ্ছা পোষণ করবে তাদের কর্তব্য হলো হজ্ব ও ওমরা করার পূর্বে উভয়ের আহকামসমূহ সম্পর্কে জ্ঞাত হওয়া যেন এ ধরনের বড় ভুলে পতিত হতে না হয়।