hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

প্রশ্ন(৪০): যে ব্যক্তি সা‘ঈ করার স্থানের পিছনে প্রশস্ত খোলা স্থানে সালাত আদায় করবে তার সালাতও কী তার মত বহুগুণ বৃদ্ধি পাবে যে মসজিদুল হারামের বারান্দায় সালাত আদায় করে?

উত্তর (৪০): যে ব্যক্তি সেখানে পড়বে সে মসজিদুল হারামে সালাত আদায়কারীর মত হবে না, যদি না কাতারসমূহ সেখান পর্যন্ত মিলিত অবস্থায় প্রলম্বিত না হয়। যেমন মাসজিদুল হারাম যদি পূর্ণ হয়ে যায়, অনুরূপভাবে সা‘ঈর স্থানও পূর্ণ হয়ে যায়, তারপর সেখান পর্যন্ত কাতার পৌঁছে যায়, তাহলে আশা করা যায়, যে সেখানে সালাত আদায় করবে সে মাসজিদুল হারামে সালাত আদায় করার মত সাওয়াব পাবে।