hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

প্রশ্ন (৩৯): যখন কুরআন তেলাওয়াত সম্পন্ন হবে তখন খতমে কুরআনের দো‘আ পড়া শরী‘আতসম্মত কি? শায়খুল ইসলাম ইবন তাইমিয়া থেকে খতমে কুরআনের দো‘আর বিষয়টি কতটুকু সহীহ?

উত্তর (৩৯): পূর্বেই আমরা বলেছিলাম যে, আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি যখন কুরআন খতম সম্পন্ন করতেন, তখন তার পরিবার-পরিজনকে একত্রিত করতেন এবং দো‘আ করতেন। ফলে কেউ তার অনুসরণ করলে এক্ষেত্রে তাতে কোনো অসুবিধা নেই। আর যে দো‘আ শায়খুল ইসলাম ইবন তাইমিয়া (রহ) এর দিকে সম্বন্ধযুক্ত করা হয় তা আমি শুদ্ধ বলে ধারণা করি না। কেননা তার লিখা কোনো গ্রন্থে তা উল্লেখ হয়নি।