hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

প্রশ্ন (৯): তাওয়াফে কুদুমের প্রথম তিন চক্করে রমল করা কি পুরুষের জন্য নির্দিষ্ট? রমল কি সকল চক্করে করবে? না কিছু সংখ্যক চক্কর করলে চলবে?

উত্তর (৯): রমল পুরুষের জন্য নির্দিষ্ট। মহিলাদের ক্ষেত্রে বাইতুল্লাহর তাওয়াফে রমল করা সুন্নাত হয়, অনুরূপভাবে তাদের জন্য সা‘য়ীর ক্ষেত্রে দুটি নিদর্শনের মাঝে দৌড় দেওয়াও সুন্নাত নয়।

আর পুরুষদের জন্য তাওয়াফের সময় রমল করা কেবল প্রথম তিন চক্করের সাথে নির্দিষ্ট। এ তিন চক্করে রমল করা হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত পুরো স্থান জুড়েই করতে হবে। কেননা বিদায় হজ্জে নবী সাল্লাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন।

অবশ্য উমরাতুল কাযাতে সাহাবায়ে কিরাম কেবল হাজরে আসওয়াদ হতে রুকনে ইয়ামানী পর্যন্ত রমল করেছিলেন, বাকী রুকনে ইয়ামানী থেকে হাজরে আসওয়াদ এ দু’ কোণের মাঝে সাহাবায়ে কিরাম স্বাভাবিকভাবে হেটে চলেছিলেন। এটা করেছিলেন কুরাঈশদের ক্রোধকে জাগ্রত করার জন্য; কারণ কুরাঈশরা ছিল কাবার উত্তর দিকে। অতঃপর যখন সাহাবাগণ তাদের থেকে আড়ালে যেতেন তখন তারা সাধারণভাবে চলতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় প্রথম তিন চক্করে পুরো চক্করেই রমল করেছেন। (অর্থাৎ উমরাতুল কাযার মত কেবল হাজরে আসওয়াদ থেকে রুকনে ইয়ামানী পর্যন্ত করেই ক্ষান্ত হননি। তাই বিদায় হজ্বের রাসূলের আমল হিসেবে প্রথম তিন চক্করের পুরোটাতেই রমল করতে হবে)