hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

প্রশ্ন (২৮): বিতর সালাতে দো‘আয়ে কুনুত সম্পর্কে কিছু বর্ণিত আছে কি? আর তা কি রুকুর পূর্বে না পরে? আর সেখানে হাত উত্তোলন করবো কি?

উত্তর (২৮): বিতর সালাতে কুনুত পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। কেননা হাসান ইবনে আলী (রা:) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতর সালাতের কুনুতের দো‘আ সম্পর্কে জিজ্ঞেস করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন নিম্নের পরিচিত দো‘আ-

اللهم اهدني فيمن هديت ....... الخ

আর সে দো‘আতে সুন্নাত হলো দু’হাত উত্তোলন করা। কেননা আমার যতটুকু মনে পড়ে ওমর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত আছে যে, “নিশ্চয় তিনি তাঁর দু’ হাত উত্তোলন করতেন।”

আর কুনুত হবে রুকুর পরে। তবে যদি কেউ রুকুর আগে কুনুত করে তবে তাতে কোনো অসুবিধা নেই।